সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলা গ্রুপের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে পাঁচ পুলিশ আহত হয়েছে। গতকাল আশুলিয়া-ডিইপিজেড সড়কের সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যায়নি। শ্রমিকরা জানান, কয়েক মাস ধরে বেতন সঠিক সময়ে পরিশোধ করে না কারখানা কর্তৃপক্ষ। গত মাসের বেতন অপারেটরদের দিলেও অন্য শ্রমিকদের পরিশোধ করেনি। শ্রমিকরা বকেয়া বেতনের জন্য কারখানার সামনে জড় হলে পুলিশ তাদের ধাওয়া দেয়। বকেয়া বেতন অবিলম্বে পরিশোধের দাবি জানান আন্দোলনকারীরা। কারখানার অপারেটর লাকী বলেন, আমাদের কারখানার প্রতি মাসের বেতন ৭-৮ তারিখের মধ্যে পরিশোধ করা হতো। গত মাসের বেতন সবাইকে পরিশোধ করা হয়নি। শুধু অপারেটররা পেয়েছে। কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ না করে ১২ জানুয়ারি কারখানা বন্ধ ঘোষণা করে। তাই সোমবার তারা কারখানার সামনে গিয়েছিল।
শিরোনাম
- গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে প্রবেশপত্র ডাউনলোড শুরু
- যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির যোগদান অনিশ্চিত
- ১১ দলীয় জোট যৌথভাবেই বিরোধী দলের ভূমিকা পালন করবে: আযাদ
- তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
- পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ১১
- সাউদাম্পটনের কাছে হেরে হামজার লেস্টারের বিদায়
- ‘পাকিস্তান চাইলে অভিশেক খেলবে’, সুর্যকুমারের রসিকতা
- মার্করাম ঝড়ে সুপার এইটের পথে দক্ষিণ আফ্রিকা
- পাক-ভারত ম্যাচে স্পিনাররাই কি রাজত্ব করবে?
- জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
- ভারত-পাকিস্তান ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ প্রশ্নে যা বললেন সূর্যকুমার
- ‘হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’, বিএনপির প্রতি আসিফ মাহমুদের আহ্বান
- রাজশাহীতে গুলি করে একজনকে হত্যা
- ভারত-পাকিস্তান মহারণ: প্রেমাদাসা স্টেডিয়ামে নিশ্ছিদ্র নিরাপত্তা
- রবিবার ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান
- মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল
- বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ
- বিশৃঙ্খলার অভিযোগে কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ স্থগিত
- তারেক রহমানকে মিশরের অভিনন্দন, সহযোগিতা জোরদারের প্রত্যাশা
- ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি হলে কী হবে?