ঢাকার ধামরাইয়ে বেড়াতে এসে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। ধারালো অস্ত্রের মুখে স্বামীকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে ওই গৃহবধূকে রাতভর ধর্ষণ করা হয়। সেই সঙ্গে ছিনিয়ে নেওয়া হয় গৃহবধূর কানের দুল, গলার চেইন ও হাতের বালাসহ সাড়ে তিন ভরি স্বর্ণের গহনা। ঘটনাটি ঘটে উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামের শান্তি রানী মণিদাসের বাড়িতে। পরে স্বামী-স্ত্রীকে হত্যার ভয় দেখিয়ে ওই বাড়ি ও গ্রাম থেকে বের করে দেওয়া হয়। ভিকটিমদের অভিযোগ সূত্রে জানা যায়, মানিকগঞ্জের বাসিন্দা ও ধামরাই উপজেলার পাবরাইলের একটি প্রতিষ্ঠানের গাড়িচালক স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে রাত যাপন করেন রামরাবন গ্রামে এক বাড়িতে। সেখানে ওই নারীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ওসি নাজমুল খান বলেন, অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।