ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। তিনি ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি থেকেও বহিষ্কার করা হয়।