টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব পদ থেকে খন্দকার তৌহিদুল ইসলাম বাবুকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে। গতকাল জেলা যুবদলের সাবেক ও বর্তমান নেতাদের উদ্যোগে শহরের শহীদ মিনারে এ সমাবেশ করা হয়। এর আগে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বক্তব্য রাখেন খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, রফিকুল ইসলাম স্বপন, এ কে এম আবদুল্লাহ, রাকিব হোসেন, উজ্জ্বল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বিগত সময়ের আন্দোলনে বাবুর ভূমিকা ছিল অন্যতম। ১৩ জানুয়ারি কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বাবুর বহিষ্কারাদেশের তথ্য জানানো হয়।