গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মতিয়ার রহমান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মতিয়ার রহমান ওই গ্রামের বাসিন্দা। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে মতিয়ার নিজ বাড়িতে নলকূপে হাত-মুখ ধোয়ার সময় বিদ্যুতায়িত হন। পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শিরোনাম
- পরকীয়ার সন্দেহে শিক্ষক স্বামীকে প্রকাশ্যে পেটালেন স্ত্রী
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- গণমাধ্যমের স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত: বিরোধীদলীয় নেতা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ ফেব্রুয়ারি)
- ৫০তম বিসিএস : লিখিত পরীক্ষা শুরু কবে?
- বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান পুনরুদ্ধার সাইমের
- টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে বশ
- ছয় বছর পর ফের পর্দায় ‘চার্লিস এঞ্জেলস’
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা
- ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার ঘটনায় আসামি ছোট ভাই গ্রেফতার
- রাজধানীর হাজারীবাগে ঝুটের গুদামে আগুন
- আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত
- কাতারে পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
- রমজানে আজ থেকে বন্ধ থাকবে স্কুল
- রমজানে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল
- জেনেভায় ইউক্রেন–রাশিয়ার দুই দিনের শান্তি আলোচনা, মেলেনি সমাধান
- নাইজেরিয়ায় খনিতে গ্যাস বিস্ফোরণে ৩৮ শ্রমিক নিহত, আহত ২৭
- আইনের শাসনই হবে শেষ কথা
- প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন আতিকুর রহমান রুমন
- প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর