বাগেরহাটের চারটি সংসদীয় আসনে গত দুদিনে জামায়াত, জাতীয় পার্টি, আওয়ামী লীগসহ বিভিন্ন দলের ৩ শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার রাতে রামপালের ফয়লা বাজারে বিএনপির কার্যালয়ে বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে ধানের শীষের প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলামের হাতে ফুল দিয়ে অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন। আগের দিন বুধবার বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাজির হোসেন, বাগেরহাট-১ আসনে কপিল কৃষ্ণ মন্ডল ও বাগেরহাট-৪ এ ধানের শীষের প্রার্থী সোমনাথ দের হাতে ফুল দিয়ে যোগ দেন আরও আড়াইশ নেতা-কর্মী। বিএনপিতে যোগ দেওয়া উজলকুড় ইউনিয়ন যুব জামায়াতের অফিস সেক্রেটারি আ. কাদের জানান, ৫ আগস্টের পর থেকে জামায়াত তার নীতি-আদর্শের মধ্যে নেই। তারা মানুষকে বিভ্রান্ত করে বেহেশতের টিকিট বিক্রি করে ক্ষমতায় যেতে চায়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ এই আসনে ধানের শীষের প্রার্থীর কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে আমরা জামায়াত, যুব জামায়াত ও শিবিরের নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছি। জাতীয় পার্টি নেতা মোল্লা মহসিন বলেন, ড. ফরিদের ১৭ বছরের রাজনৈতিক ও ব্যক্তিগত কর্মকান্ডে উদ্বুদ্ধ হয়ে নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি।
শিরোনাম
- পরকীয়ার সন্দেহে শিক্ষক স্বামীকে প্রকাশ্যে পেটালেন স্ত্রী
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- গণমাধ্যমের স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত: বিরোধীদলীয় নেতা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ ফেব্রুয়ারি)
- ৫০তম বিসিএস : লিখিত পরীক্ষা শুরু কবে?
- বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান পুনরুদ্ধার সাইমের
- টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে বশ
- ছয় বছর পর ফের পর্দায় ‘চার্লিস এঞ্জেলস’
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা
- ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার ঘটনায় আসামি ছোট ভাই গ্রেফতার
- রাজধানীর হাজারীবাগে ঝুটের গুদামে আগুন
- আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত
- কাতারে পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
- রমজানে আজ থেকে বন্ধ থাকবে স্কুল
- রমজানে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল
- জেনেভায় ইউক্রেন–রাশিয়ার দুই দিনের শান্তি আলোচনা, মেলেনি সমাধান
- নাইজেরিয়ায় খনিতে গ্যাস বিস্ফোরণে ৩৮ শ্রমিক নিহত, আহত ২৭
- আইনের শাসনই হবে শেষ কথা
- প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন আতিকুর রহমান রুমন
- প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ
৩ শতাধিক নেতা কর্মীর বিএনপিতে যোগদান
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর