মাদারীপুরের ডাসারে চার বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. হোসেন খাঁন (৪৫) নামের এক যুবককে আসামি করে নির্যাতিত শিশুর মা থানায় ধর্ষণের মামলা করেছেন। মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামে তার মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়ানে আসে। মঙ্গলবার শিশুটিকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে হোসেন খাঁন একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।