দিনাজপুরের বিরল উপজেলায় গভীর রাতে উচ্চৈঃস্বরে সাউন্ড বক্স বাজিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ৫২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ধামইর ইউনিয়নের ধুকুরঝাড়ী এলজিইডি পার্কে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, গভীর রাতে গণউপদ্রব সৃষ্টির অপরাধে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৫২ জনকে ৩ হাজার টাকা করে মোট ১ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনসাধারণের কথা চিন্তা করে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনসাধারণ।