গাইবান্ধায় আন্তজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য রাশেদুল ইসলাম রাশেদকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার রাতে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বিকালে পলাশবাড়ী উপজেলার আসমতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাশেদুল রংপুরের পীরগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার মৃত আছর উদ্দিনের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশেদ আন্তজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। রাশেদ রংপুরের পীরগঞ্জ থানার পাঁটি ও গাইবান্ধার সাদুল্লাপুর থানায় একটি মামলার গ্রেপ্তারি ওয়ারেন্টভুক্ত আসামি। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।