সিদ্ধিরগঞ্জে বৃহস্পতিবার গভীর রাতে একটি টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। পুড়ে গেছে পাঁচটি দোকান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রাত ১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উত্তর আজিবপুর রেললাইন সংলগ্ন মোড়ের এ মার্কেটে আগুন লাগে। আদমজী ফায়ার সার্ভিসে দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাঁচটি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আদমজী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আশিকুর রহমান জানান, শর্টসার্কিট থেকে আগুনের উৎস ধারণা তাদের। কিছু মালামাল উদ্ধার করতে পেরেছি।