বরিশালের গৌরনদীতে ককটেল ও দেশি অস্ত্রসহ দুই ভাইকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল ভোরে উপজেলার মিয়ারচর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মিয়ারচর গ্রামের বাসিন্দা সরোয়ার প্যাদা (৫৫) ও তার ছোট ভাই বাচ্চু প্যাদা (৪৫)। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সরোয়ার প্যাদার ঘর থেকে ছয়টি ককটেল ও চারটি দেশি অস্ত্র উদ্ধার করে।