চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় শনিবার রাতে দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন আবদুর রশিদ (৪০), কাদের (২৫), কামরুল হক চৌধুরী (৩৫), শাহনেওয়াজ সাজু (২৯) ও শাখাওয়াত হোসেন (২০)। শনিবার রাতে চুনা ফ্যাক্টরি মোড় থেকে তাদের আটক করা হয়। র্যাব-৭-এর সহকারী পরিচালক মোজাফ্ফর হোসেন এ তথ্য জানান।