ঝিনাইদহের কালীগঞ্জে ব্রিজের নিচ থেকে দেশি অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল সকালে উপজেলার পাইকপাড়া গ্রামের একটি ব্রিজের নিচ থেকে এসব উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ২৪টি ককটেল, ছয়টি দেশি তৈরি দা এবং ১৮টি লাঠি। যৌথ বাহিনী সূত্রে জানা যায়, একটি ব্যাগের মধ্যে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়। ওসি জেল্লাল হোসেন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।