বগুড়া-৬ সদর আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে প্রায় ২০০ সাইকেল নিয়ে র্যালি করেছেন শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ। গতকাল সকালে ছাত্রদলের সদস্যরা নির্বাচনি প্রচার এ কর্মসূচির আয়োজন করেন। র্যালিটি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বের হয়ে সার্কিট হাউস, সাতমাথা, আজিজুল হক কলেজ ঘুরে আবার আলতাফুন্নেছা মাঠে এসে শেষ হয়। আয়োজকরা জানান, বিশ্বব্যাপী সাইকেল র্যালি সাধারণত সামাজিক সচেতনতা ও পরিবেশ রক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করতে করা হয়। ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশ নির্মাণে পরিবেশ উন্নয়নকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তাঁর এ বার্তাকে সামনে রেখে সাইকেল র্যালির আয়োজন করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহিদ হাসান শাকিল, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবীব নাফী প্রমুখ।