রংপুর বিভাগের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল সকালে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ ট্রাস্টি বোর্ড এ সহায়তা করে। এতে দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের ৮০ পরিবার ৩ কোটি ৩০ লাখ টাকার সহায়তা পায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন, নূর-ই-আলম সিদ্দিকী।