শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরই মধ্যে হবিগঞ্জের চারটি আসনে ২৩৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে প্রশাসন। আর ১০৩টি অতিঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্র বাড়াচ্ছে শঙ্কা। ছড়াচ্ছে আতঙ্ক। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা বলয় তৈরিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে অনেক মহড়া সম্পন্ন করছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চারটি আসনে মোট ভোট কেন্দ্র ৬৪৭টি। আলাদাভাবে থাকবে আরও চারটি পোস্টাল ভোট কেন্দ্র।