টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নির্বাচনি মিছিলে গতকাল এ ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন রমজান, হৃদয়, মারুফ, আকাশ, হাসমত আলী, মারুফ, সিয়াম, রাব্বি, রুবেল, মোস্তাকিম ইমরান। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বনির্ধারিত নির্বাচনি মিছিলে টঙ্গী বাজার বাটাগেট এলাকায় জড়ো হন নেতা-কর্মীরা। একপর্যায়ে হোন্ডা রোডের মাথায় বিএনপি অফিসের সামনে মিছিলের জন্য রাখা গ্যাস বেলুন বিস্ফোরিত হয়।