দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনের ৮৪৪টি ভোট কেন্দ্রের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ২৫৭টি, ঝুঁকিপূর্ণ ২৮২টি এবং সাধারণ ৩০৫টি চিহ্নিত করে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএসবির তথ্য মতে, নিরাপত্তার স্বার্থে অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে দুজন করে অস্ত্রধারী পুলিশ ও আনসার এবং আটজন লাঠিধারী পুরুষ ও মহিলা আনসার মোতায়েন থাকবেন। তিনটি ভোট কেন্দ্রের দায়িত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটি টিম সার্বক্ষণিক কেন্দ্রগুলো টহল দেবে।