নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে লাগা আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে উপজেলার ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃতরা হলেন ঝাউপাড়া এলাকার ঝান্টু প্রামাণিকের স্ত্রী আতিয়া খাতুন (৩০) ও মেয়ে রওজা (১)। গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আতাউর বলেন, ভোররাতে হঠাৎ লাগা আগুন দ্রুত টিনের বাড়িতে ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।