দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ জোয়ার্দ্দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত ব্যক্তিদের মধ্যে আছেন- কালীগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, জবেদ আলী, অহেদ আলী লস্কর, আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন, মিজানুর রহমান ও আহসান হাবিব মনা। বহিষ্কৃতরা এ আসনের সতন্ত্র প্রার্থী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা সাইফুল ইসলম ফিরোজের পক্ষে কাজ করছিলেন।