রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ২ কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। গতকাল সকাল ৮টার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের জেলে মাসুদ হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাসুদ হালদার বলেন, সোমবার রাতে পদ্মায় ইলিশ ধরার জাল ফেলি। গতকাল ভোরের দিকে জাল তুলে দেখি বড় ওই ইলিশটি আটকা পড়েছে। ২ কেজি ওজনের মাছটি ফেরিঘাটের ব্যবসায়ী শাহজাহানের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করেছি। শাহজাহান বলেন, ৫ হাজার টাকা কেজি দরে নিলামে মাছটি ক্রয় করি।