মুন্সিগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে চারজন টেঁটাবিদ্ধসহ অন্তত নয়জন আহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গাজী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পূর্ব চান্দেরচর গ্রামের কালাইচান মাদবর ও জহিরুদ্দিনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নির্বাচন সামনে রেখে সেই বিরোধ চরম আকার ধারণ করে। গতকাল জহির গ্রুপের সোহাগ গাজী মার্কেট এলাকায় পাইপ ফিল্টারের কাজ করতে গেলে কালাইচান গ্রুপের কয়েকজন দেশি অস্ত্র, টেঁটা ও রামদা নিয়ে তার ওপর হামলা চালায়। সোহাগকে উদ্ধার করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে টেঁটাবিদ্ধসহ কয়েকজন আহত হন। টেঁটাবিদ্ধ কালাইর ছেলে রিয়াজুল (২০) ও সোহেলের ছেলে ইমরানকে (২৮) প্রথমে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিডফোর্ড) নেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এ স্থানান্তর করা হয়। ওসি এম এ হান্নান বলেন, পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিরোনাম
- ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন
- দুবাইয়ের বাসিন্দাদের খোলা জায়গা ও দরজা-জানালা থেকে দূরে থাকার নির্দেশ
- খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির
- ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী
- জুনে চালু হতে পারে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
- নাহিদ রানাকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের কোচ
- মানবাধিকার পরিস্থিতির সূচক উন্নতির দিকে: আইনমন্ত্রী
- বর্তমান সরকার সবার, কারও প্রতিপক্ষ নয়: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
- সংসদের অধিবেশন কক্ষে কালিমা তাইয়্যেবা লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপন
- যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার মেট্রিক টন গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- তিন কার্গো এলএনজি কিনবে সরকার
- ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো স্পেন
- বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ইফতারের জন্য ৪০ মিনিট বিরতি
- থার্ড টার্মিনাল চালু হতে ৬-৯ মাস লাগবে : বিমান প্রতিমন্ত্রী
- রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক
- আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
- এক কোটি ৮০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে সরকার
- ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বরদাশত করা হবে না : হাইওয়ে ডিআইজি
- সিডনিতে একুশে মেলা, বইমেলা মূল্যায়ন সভা ও ইফতার অনুষ্ঠিত
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
আপডেট:
০১:৫১, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
/
দেশগ্রাম
আধিপত্যের সংঘর্ষ টেঁটাবিদ্ধসহ আহত ৯
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মার্কিনি ও ইহুদিবাদিদের গোপন আস্তানা প্রকাশে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
গুগলসহ যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পৃক্ত প্রযুক্তি কোম্পানি টার্গেট করবে আইআরজিসি
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
আমরা শত্রুর পরিপূর্ণ আত্মসমর্পণের কথা ভাবছি, ইরানের বিপ্লবী গার্ডের বিবৃতি
৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম