আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভোটার। যে কারণে তিনি নিজের ভোটটিই পাননি। নির্বাচনি হলফনামা সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-৪ আসনে ইসলামী সুন্নি জোটের প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ভোটার তালিকায় নাম দাউদকান্দিতে থাকায় নিজ আসনে ভোট দিতে পারেননি। সরাসরি ভোট দেন বা পোস্টাল ব্যালট পাঠান, কোনোটিই তার নিজ প্রতীকে পড়বে না। তার প্রাপ্ত ভোটের সঙ্গে যুক্তও হবে না। হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ৪৫ হাজার ২৭২। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪০ হাজার ৯০, নারী ২ লাখ ৭১ হাজার ১৮০ এবং তৃতীয় লিঙ্গ দুজন। এখানে ১৮৩টি স্থায়ী ভোট কেন্দ্র এবং ১ হাজার ১৬টি স্থায়ী ও ৪১টি অস্থায়ী ভোটকক্ষ রয়েছে।