ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলার সব আসনেই বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো খবর- সাতক্ষীরা : নির্বাচনি লড়াইয়ে সাতক্ষীরাতে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী। জেলা রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে সাতক্ষীরা-১ আসনে জয় পেয়েছেন অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। সাতক্ষীরা-২ আসনে মুহাদ্দিস আবদুল খালেক বিজয়ী হয়েছেন। সাতক্ষীরা-৩ আসনে জয় পেয়েছেন মুহা. রবিউল বাসার। সাতক্ষীরা-৪ আসনে নির্বাচিত হয়েছেন গাজী নজরুল ইসলাম। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের মাসুদ পারভেজ আর চুয়াডাঙ্গা-২ আসনে রুহুল আমিন বিজয়ী হয়েছেন। নীলফামারী : নীলফামারী-১ আসনে জামায়াতের মাওলানা আবদুস সাত্তার, নীলফামারী-২ আসনে আলফারুক আবদুল লতিফ, নীলফামারী-৩ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ও নীলফামারী-৪ আসনে হাফেজ আবদুল মুনতাকিম বিজয়ী হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ড. মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নূরুল ইসলাম বুলবুল নির্বাচিত হয়েছেন।
গতকাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ ফল ঘোষণা করেন। ড. কেরামত আলী ২ লাখ ৬ হাজার ৮৯৬টি, ড. মিজানুর রহমান ১ লাখ ৭৩ হাজার ৬৩৩টি এবং নূরুল ইসলাম বুলবুল ১ লাখ ৮৯ হাজার ৬৪০টি ভোট পেয়েছেন।