লালমনিরহাটে বোরো ধান চাষাবাদ পুরোদমে শুরু হয়েছে। জমি প্রস্তুত ও ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। জেলা কৃষি অফিস জানিয়েছে, এবার পাঁচ উপজেলায় ৪৮ হাজার হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, চাষাবাদের জন্য জমি প্রস্তুতে কাজ করছে কৃষকরা। অনেক জায়গায় বিভিন্ন জাতের বোরো ধানের চারা রোপণ করা হচ্ছে। চলতি মাসের শুরুর দিকে পুরোদমে চাষাবাদ শুরু হয়েছে বলে জানান চলবলা গ্রামের কৃষক হাবিব মিয়া। স্থানীয় কৃষকরা জানান, বোরো চাষাবাদে জমি প্রস্তুতে ট্রাক্টর দিয়ে হালচাষ চলছে। আবার অনেক জমিতে মহিষ, গরু ও ঘোড়া দিয়ে মই টানা হচ্ছে। অনেক স্থানে চারা রোপণ শুরু হয়েছে। কিছু জমিতে সরিষা উত্তোলনের পর বোরো ধানের চারা রোপণ করা হবে। কৃষকরা আরও জানান, এবার প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় বোরো বীজতলা কিছুটা বিনষ্ট হয়েছে। কিছু জাতের ধানের চারা সংকট ও দাম বেশি হতে পারে বলে কৃষকরা আশঙ্কা করছে। জেলা কৃষি কর্মকর্তা ড. সাইখুল আরিফিন বলেন, ইতোমধ্যে ১০ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধানের চারা রোপণ করা হয়েছে। আশা করা যায়, চলতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে চারা রোপণের কাজ শেষ হবে। অধিক ফলনের জন্য সংশ্লিষ্ট কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ দিয়ে আসছে।
শিরোনাম
- পাকিস্তানকে হারিয়ে র্যাঙ্কিংয়ে উইন্ডিজকে পেছনে ফেলল বাংলাদেশ
- রাফিনিয়ার হ্যাটট্রিকে সেভিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা
- তেল আবিবে ইরানের ক্লাস্টার বোমা হামলা, আহত কয়েকজন
- পিএসএলে দল পেলেন শরিফুল
- ঝড়ো হাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
- দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা
- রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
- শহীদ মিনারে গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃত্যু
- রাজধানীর খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু
- আশুলিয়ায় ভাড়া বাসা থেকে জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
- বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহাসানুল তৈয়ব জাকির
- আবেগের গল্পে ঈদের নাটক ‘বোবা কান্না’
- ঢাকাসহ বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে তথ্যপ্রযুক্তি খাতের বিচ্ছিন্নতা কাটিয়ে উঠবে বাংলাদেশ : ড. মঈন
- বিদেশি ব্যাংক গ্যারান্টির বিপরীতে ঋণ সহজ করল বাংলাদেশ ব্যাংক
- ‘মোটরহেড’ ব্যান্ডের গিটারিস্ট ফিল ক্যাম্পবেল আর নেই
- আবদুল্লাহপুরে বিআরটি প্রকল্পের সংস্কারকাজ পরিদর্শনে সেতুসচিব
- ডিজিটাল ক্ষমতায়নে জোর দিতে হবে : তথ্যমন্ত্রী
- দিয়াসকে লাল কার্ড, ভুল স্বীকার রেফারির
বোরো আবাদে ব্যস্ত কৃষক
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, হতে পারে হিতে বিপরীত
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মার্কিনীদের মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় মিত্রদের সাহায্য চাইলেন ট্রাম্প
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম