ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে জয়ী হওয়ার পর ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল গতকাল শহরের মৌলভীপাড়ায় সাবেক পাঁচ বারের সাবেক এমপি অ্যাডভোকেট হারুন আল রশিদের বাসভবনে সাক্ষাৎ করতে যান। তিনি ছিলেন খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের চিফ হুইপ।
ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল তার বাসভবনে গিয়ে প্রথমে পায়ে ছুঁয়ে সালাম করেন।