ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বাতিলসহ পুনঃ ভোটের দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন। গতকাল বিকালে কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ দাবি জানান।
জসিম উদ্দিন বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপির হাসনাত আবদুল্লাহর সমর্থকরা ভোটের আগে ও ভোটের দিন নানা অনিয়ম, ভয়ভীতি ও কারচুপির মাধ্যমে ফলাফল প্রভাবিত করেছে।