টাঙ্গাইল-৩ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করা হয়েছে। গতকাল টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। লিখিত বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই আমার নেতা-কর্মীদের ওপর বিভিন্ন হুমকি, ভয়ভীতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুল হক নাসির। ২৪ জানুয়ারি আমার নির্বাচনি সভায় নেতা-কর্মীদের মারধর করা হয়। জামুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, আটজনকে আহত করে।