মুন্সিগঞ্জ সদর উপজেলায় পরিত্যক্ত দোকান থেকে ৩ বালতি তাজা ককটেল ও বেশ কয়েকটি চোরাই ব্যাটারি উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল রাত মোল্লাকান্দির ঢালিকান্দি এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। সেখানে আনুমানিক অর্ধশতাধিক ককটেল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১৯ বীর মাওয়া সেনানিবাসের সিও লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ জানান, রাত ৯টায় ঢালীকান্দি এলাকার মানিক শিকদারের বাড়ির পাশের একটি পরিত্যক্ত দোকান থেকে ককটেলগুলো পাওয়া যায়। একই জায়গা থেকে বেশ কিছু টাওয়ারের চোরাই ব্যাটারি পাওয়া যায়।