ভোলার চরফ্যাশনের আবদুল্লাহপুরে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই নারী শুক্রবার রাতে চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ করলে বিষয়টি জানাজানি হয়। পুলিশ জানায়, অভিযোগ রেকর্ড করা হয়েছে। তদন্ত চলছে। আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী অন্য জেলায় থাকেন। মঙ্গলবার গভীর রাতে করিম, হানিফ ও নাজমুল নামের তিন যুবক ঘরে প্রবেশ করে গৃহবধূর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। তারপর আলমারি ভেঙে ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে। পরে সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে তিনজন মিলে ধর্ষণ করে। অভিযুক্ত করিম জানান, ‘ওই গৃহবধূর পরিবারের সঙ্গে আমাদের জমির বিরোধ রয়েছে। টাকা ও স্বর্ণালংকার লুট কিংবা ধর্ষণের অভিযোগ সত্য নয়।’
চরফ্যাশন থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান, ধর্ষণের অভিযোগ থানায় রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান আছে।