নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত কিশোর গ্যাং টেনশন গ্রুপের প্রধান রাইসুল ইসলাম সীমান্তকে আটক করে পুলিশে দিয়ে এলাকাবাসী। গতকাল রাত আটটার নাসিক ২নং ওয়ার্ড তাকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে থানায় নিয়ে যায়। গ্রেপ্তার সীমান্ত সেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিকের বড় ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল বারিক জানান, সীমান্তকে জনতা ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক অবস্থায় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী হত্যা ও হত্যা চেষ্টাসহ রুজু থাকা ১৮টি মামলার তথ্য পেয়েছি।