দিনাজপুরে অস্বাভাবিকভাবে বেড়েছে লেবুর দাম। জেলার হাকিমপুর বাজারে গতকাল প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ টাকায়। দিনাজপুর শহরের বিভিন্ন বাজারে একই লেবু বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ব্যবসায়ী ও ক্রেতারা জানান, দুই দিন আগেও হাকিমপুরে প্রতি হালি লেবু বিক্রি হয়েছে ২০-২৫ টাকায়। এদিকে, বাজারে লেবুর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতা। লেবুর চাহিদা বাড়ার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রায় সব কাঁচা সবজির দামই প্রায় দ্বিগুণ হয়েছে। গতকাল সকালে মুন্সিগঞ্জ শহরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে প্রতি হালি লেবু ১২০-১৭০ টাকায় বিক্রি হচ্ছে। মুন্সিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের উপপরিচালক আসিফ আল আজাদ জানান, ‘প্রতিদিনই বাজার মনিটরিং করছি।
পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় খুচরা বাজারে দাম বেশি। যদিও ক্রেতাদের প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখবে। না হলে পবিত্র এ মাসে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে এবং অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাবে।