মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে আট দিনব্যাপী ভাষাসৈনিক সুলতান ও আবদুল কাদির বইমেলা শুরু হয়েছে। গতকাল বিকালে সরকারি অডিটোরিয়াম চত্বরে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। এ সময় পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। মেলায় ২১টি স্টলে বিভিন্ন প্রকাশনী অংশ নিয়েছে।
উদ্বোধন শেষে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে দিবস উপলক্ষে রচনা, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।