দিনাজপুরের বিরলে তিন অসাধু সার ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহাম্মেদ এ দণ্ডাদেশ প্রদান করেন। বিরল উপজেলার বোর্ডহাট বাজারের সার ব্যবসায়ী আলতাফ হোসেনকে ১ হাজার টাকা, শিমুলতলা বাজারের মিজানুর রহমান রুবেলকে ১৫ হাজার টাকা এবং মঙ্গলপুর বাজারের সালমান হোসেনকে ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।