অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশনসহ বিভিন্ন অভিযোগে নারায়ণগঞ্জের সুইট ন্যাশন নামের একটি কেক ও মিস্টি তৈরির কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে শহরের ইসদাইর এলাকার কারখানায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে কারখানার ভেতরে মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়া যায়। একইসঙ্গে রান্না করার খাবার ফ্রিজিং অবস্থায় পাওয়া যায়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ ক্ষতিকর রং পাওয়া যায়, যা ভোক্তাদের জন্য ক্ষতিকর।
হৃদয় রঞ্জন বনিক বলেন, অভিযান পরিচালনাকালে বিভিন্ন রকমের অসংগতি পেয়েছি, যা ভোক্তাদের জন্য অনেক ক্ষতিকর। কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতের জন্য সতর্ক করেছি। পাশাপাশি বাসি খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়েছে।