ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে আরুশ মিয়া ও নুরধন মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ অপরদিকে, কিশোরগঞ্জের অষ্টগ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সকালে খয়েরপুর-আবদুল্লাহপুর ইউনিয়নের কদমচাল গ্রামের আজমান মিয়া ও তার ভাই ইব্রাহিম মিয়ার মধ্যে এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাতেও উভয় পক্ষে সংঘর্ষ হয়।
ওসি সোয়েব খান জানান, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।