নারায়ণগঞ্জের সোনারগাঁ পুলিশের বিশেষ অভিযানে একটি পিস্তল, একটি ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এ সময় ফারুক মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। গতকাল রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামপুর মহজমপুর গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ফারুক আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের বাসিন্দা। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।