গাজীপুর সদর থানার ধীরাশ্রম এলাকা থেকে বুধবার রাতে কম্বলে মোড়ানো এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কামরুজ্জামান মোল্লা (৫০) গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা এলাকার বাসিন্দা। তিনি ব্যবসায়িক কাজে ধীরাশ্রম এলাকায় গিয়েছিলেন বলে জানা গেছে। জিএমপি সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ‘পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ওই এলাকায় ফেলে রাখা হয়ে থাকতে পারে।’ অপরদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আদনান ইব্রাহীমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মুসলিমনগরে নিজ বাড়ি থেকে গতকাল তার লাশ উদ্ধার করা হয়।