মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামালপুরে ১৩ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। ভাষা সৈনিক এম এ আউয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ও আমাদের পাথালিয়া ফেসবুক গ্রুপের সহযোগিতায় এ সম্মাননা দেওয়া হয়। শহরের হযরত শাহ্ জামাল (রহ.) স্কুল অ্যান্ড কলেজ মাঠে গতকাল আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম আল-আমিন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, আনোয়ারুল ইসলাম বুলবুল, বাবুল মিয়া, হযরত শাহ্ জামাল (রহ.) স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ আসাদুজ্জামান, ভাষা সৈনিক এম এ আউয়াল ফাউন্ডেশনের উপদেষ্টা খন্দকার এমলাক হোসেন সাদী, সাংবাদিক মোহাম্মদ আলী, ফারজানা পারভীন প্রমুখ। সভা শেষে পাথালিয়ার ১৩ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে সবার অংশগ্রহণে হয় দোয়া ও ইফতার মাহফিল।