২০০‘সত্যের পক্ষে একঝাঁক কলম সৈনিক’-স্লোগানকে সামনে রেখে রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্ক (আরজেএন)-এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সদস্যদের ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নিউজ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার বার্তা-এর প্রতিনিধি বিনয় চাকমা। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক আমার সংবাদ-এর প্রতিনিধি মহুয়া জান্নাত মনি।
গতকাল আরজেএন-এর অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।