সিলেটে ইয়াবার বড় চালানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে কালিগঞ্জ বাজারের একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- জকিগঞ্জের ছাবির আহমদ ও শাকল আহমদ এবং রাশেদুল ইসলাম। তাদের কাছ থেকে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ওসি আবদুর রাজ্জাক বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।