সিংড়া উপজেলার থেলকুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ অ্যাসল্ট মামলায় ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে থেলকুর গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হলেন- থেলকুর গ্রামের তুহিন, ফারুক, জাহাঙ্গীর, ইসাহক, রিংকু, ইমন হোসেন, দুলালু, আমজাদ, বিপ্লব ও রফিকুল। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে থেলকুড় গ্রামের সিয়াম আলী গাড়ি দুর্ঘটনার শিকার হন। তাকে নন্দীগ্রামের একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত ছাড়া লাশ বাড়িতে আনা হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ নিতে চায়। এতে পরিবারের লোকজন বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয়রা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।