বরিশালের হিজলা উপজেলায় মৎস্য অধিদপ্তরের অভিযানে জেলেরা হামলা চালিয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার আলীগঞ্জ এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় ট্রলার ও বেহুন্দি জালসহ দুই জেলেকে আটক করা হয়। আটক জেলেরা হলেন মেহেন্দীগঞ্জের উলানিয়া গ্রামের জাহাঙ্গীর মাঝি ও মো. মারুফ হোসেন। হিজলা মৎস্য দপ্তর জানায়, মেঘনা নদীকে মৎস্য অভয়াশ্রম ঘোষণা করে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা অবৈধ বেহুন্দি জাল নিয়ে গতকাল আলীগঞ্জ এলাকায় মাছ শিকারে নামেন। খবর পেয়ে নদীতে অভিযানে যায় মৎস অধিদপ্তরের একটি দল। তখন সংঘবদ্ধ জেলেরা অভিযানে থাকা দলের ওপর বাঁশের লাঠি নিয়ে হামলা চালায়। পরে পুলিশ কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে স্পিডবোট নিয়ে ধাওয়া দিলে জেলেরা পিছু হটে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও একটি ট্রলার, বড় বেহুন্দি জালসহ দুই জেলেকে আটক করে পুলিশ। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, আটক দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। এ ছাড়া বেহুন্দি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং জব্দ করা ট্রলারটি পরে দরপত্রের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে রাজস্ব জমা করা হবে।
শিরোনাম
- আইনগুলোকে আরও বেশি স্বচ্ছ করতে চায় সরকার : আইনমন্ত্রী
- যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩২
- ফার্নেস অয়েলের দাম বাড়ল
- আটকে পড়া বাংলাদেশি জাহাজ শিগগিরই হরমুজ প্রণালি পার হতে পারবে : ইরানি রাষ্ট্রদূত
- আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা শুরু
- হজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত
- কেরানীগঞ্জের সড়কে বর্জ্য-আবর্জনার স্তূপ, ঝুঁকিতে জনস্বাস্থ্য
- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০৬০ ফ্লাইট বাতিল
- হাইতিতে দুর্গে পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু
- আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না : বাণিজ্যমন্ত্রী
- যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও নিরাপদ করতে নিরলস কাজ করছে সরকার
- দেশে শুরু হতে পারে দীর্ঘমেয়াদি তাপপ্রবাহ
- আমরা সত্যিকার অর্থেই একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গড়তে চাই : চিফ হুইপ
- তামাকে কর বাড়ালে কমবে অকাল মৃত্যু, বাড়বে রাজস্ব
- ইরানের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে: তেহরান
- ট্রাফিক আইন মানতে সিসি ক্যামেরায় নজরদারি জোরদার ডিএমপির
- রংপুর অঞ্চলে সেই ঐতিহ্যবাহী হালখাতা এখন বিলুপ্তপ্রায়
- সুন্দরবনে দস্যু দমনে দুই অভিযান শুরু : কোস্ট গার্ড
- কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ
- ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু
মৎস্য অধিদপ্তরের অভিযানে হামলা, দুই জেলে আটক
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অস্তিত্ব টেকাতে যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ করছে ইরানের শাসকগোষ্ঠী, টেলিভিশন ভাষণে নেতানিয়াহু
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
পাকিস্তানে শুরু যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা, ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে বলায় বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত তরুণীকে খুঁজছে পুলিশ
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম