মহেশপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বিএনপির কার্যালয়। শুক্রবার রাতে উপজেলার মান্দারবাড়িয়া শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে অফিসে থাকা আসবাবপত্র।
স্থানীয়রা জানান, রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ককটেল হামলা ও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুনে পুড়ে যায় অফিসে থাকা সব আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি। টের পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। গত বুধবার ফেসবুকে তারেক রহমানকে নিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় এক যুবকের সঙ্গে বিএনপি সদস্য হামিদুল ইসলামের বাগবিতণ্ডা হয়। এর জেরে আগুনের ঘটনা ঘটতে পারে। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।