রাজশাহীর বাঘায় গতকাল অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া ফটিকছড়িতে তিন কিশোর, মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আরও দুজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- রাজশাহী : গতকাল সকালে বাঘা উপজেলার চ-ীপুর তিন খুটার মোড়ে সিএনজিচালিত অটোরিকশা ও নছিমন সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন। তারা হলেন- অটোচালক শরিফুল ইসলাম (৪৫), যাত্রী বিধান দাস (৫৫) ও রকেনা বেগম (৯০)।
ফটিকছড়ি (চট্টগ্রাম) : ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছেন। নিহতরা হলেন- উরাং (১৭), নয়ন উরাং (১৭) এবং তপু উরাং (১৭)।
মেহেরপুর : সদর উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আবদুল মান্নাফ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।