গাইবান্ধার গোবিন্দগঞ্জে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে আবদুল মোমিন (৪২) নামে এক হোটেল শ্রমিককে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোমিন ওই এলাকার গেন্দা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে তাদের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে মমিন। পরে বাড়িতে ফিরে মেয়েটি তার মাকে সবকিছু জানায়। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় এলাকাবাসী অভিযুক্ত মোমিনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ওসি মোজাম্মেল হক বলেন, ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।