ঈদযাত্রায় যানজট ও মানুষের ভোগান্তি কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, বিআরটিএ, কুমিল্লা সিটি করপোরেশন, সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন এ অভিযান চালায়। পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহাসড়কে ফুটপাত, সড়ক দখল করে যানজট ও জনভোগান্তি সৃষ্টি করা শতাধিক দোকান, ভ্রাম্যমাণ ব্যবসাপ্রতিষ্ঠান এবং বাস কাউন্টার উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা সদর দক্ষিণ ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়।