কুড়িগ্রামের চিলমারীতে কালবৈশাখি ঝড়ের তাণ্ডবে নৌদুর্ঘটনায় মিন্টু মিয়া (৩৬) নামে একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ফরিদ হোসেন (৩২) নামে আরেকজন ব্রহ্মপুত্র নদের পানিতে পড়ে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। শনিবার রাতে চিলমারীর কড়াই বরিশাল ইউনিয়নের গাজীরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিন্টু মিয়া ওই এলাকার শাহার উদ্দিনের ছেলে এবং নিখোঁজ ফরিদ হোসেন ইসহাক আলীর ছেলে।
এদিকে শনিবার ও রবিবার জেলার তিন উপজেলায় কয়েক দফা বৃষ্টি ও দমকা হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।