বগুড়ার শাজাহানপুর উপজেলায় তিনতলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে নাজমুল হাসান (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার মাঝিরায় এ দুর্ঘটনা ঘটে। নাজমুল শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের শুড়িমারা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, রবিবার সকালে মাঝিরায় একটি তিনতলা নির্মাণাধীন ভবনে সাটারিংয়ের কাজ করছিলেন নাজমুল। এক পর্যায়ে সে হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। ওসি আশিক ইকবাল জানান, লাশ শজিমেক হাসপাতাল মর্গে রাখা আছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।