নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন, রূপগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ূন আহমেদ, সহকারী উপপরিদর্শক আহসানুল্লাহ ও নাদিরুল ইসলাম। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি সবজেল হোসেন।
নারায়ণগঞ্জের এএসপি (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, গত দুই সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। কোনো পুলিশ সদস্যের সঙ্গে মাদকের সম্পৃক্ততা পেলে বা সন্দেহ হলে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে তিনজনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। এ ছাড়া মাদক বিক্রির সঙ্গে জড়িত অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে রূপগঞ্জ থানার তিন পুুলশ সদস্যকে।